ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারতঃ দিল্লির বাংলাদেশ হাইকমিশন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন।ছবি-সংগৃহীত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির ঘরোয়া রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।  শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান পর্যায়ে রয়েছে। এমন বাস্তবতায় পরিস্থিতি গভীরভাবে, নিরপেক্ষ ও সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন বলে তারা মনে করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় অনেক দেশেই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাকেও একটি দুঃখজনক উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় ভারতের নেই।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে এবং ভবিষ্যতেও এই নীতিতেই অটল থাকবে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারতঃ দিল্লির বাংলাদেশ হাইকমিশন

প্রকাশের সময়ঃ ০৬:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫