ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

পোস্টাল ব্যালট গেল ৭২ হাজার নিবন্ধিত প্রবাসী ভোটারের ঠিকানায়

ফাইল ছবি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপন, কুয়েক, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে।

ইসি কর্মকর্তা জানান, নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবি, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে। সোমবার বেলা ৩ টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬৬০ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে বাংলাদেশে ৯৪ হাজার ২৪৭ জন নিবন্ধন করেছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পোস্টাল ব্যালট গেল ৭২ হাজার নিবন্ধিত প্রবাসী ভোটারের ঠিকানায়

প্রকাশের সময়ঃ ১২:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫