ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

দেশের পথে তারেক রহমান।ছবি-সংগৃহীত

ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে তাদের বহন করা বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে ফ্লাইটটি সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করবে। বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। রুটটি লন্ডন হিথরো–সিলেট-টু-ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ-১ সিটে অবস্থান করছেন। বিমান জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা বিজি ২০২ পরিচালনার গুরুত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৭:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫