ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত-তারেক রহমান

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় তারেক রহমান।

বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-স্থির ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।’

বিখ্যাত আফ্রো-আমেরিকান নেতা মার্টিন লুথার কিং-এর ঐতিহাসিক ভাষণের অনুপ্রেরণায় তারেক রহমান বলেন, ‘মার্টিন লুথার কিং বলেছিলেন, “আই হ্যাভ এ ড্রিম”। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমিও বলতে চাই, আমারও একটি স্বপ্ন আছে আমার দেশের জন্য। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।’

তারেক রহমান তাঁর ভাষণে ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, আমরা সকলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

বক্তব্যের শেষে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘এই মানুষটি দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া চাইছি।’

আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের সদস্যরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং গড়ে তুলবেন। দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর দায়িত্ব তরুণদেরই গ্রহণ করতে হবে।’

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত-তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫