ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

নাটোরে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী দুলুর মনোনয়ন পত্র জমা

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার দুপুরে নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় দুলু বলেন, ‘নাটোরের মানুষ অতীতে ঐক্যবদ্ধ ভাবে আমাকে তিনবার নির্বাচিত করেছিলেন। আমি মানুষের প্রত্যাশা পূরন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে নাটোরের মানুষ স্বপ্ন দেখে, আমি অঙ্গীকার করছি আমি তাদের সেই স্বপ্ন পূরন করবো ইনশাআল্লাহ।দুলু আরো বলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালের নির্বাচনের পর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছর নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আমার দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য। এ জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দুলু আরো বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। দেশ গড়া নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা তা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে। এসময় দুলুর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও নাটোর বিএনপির মিডিয়া সেলের প্রধান নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নাটোরে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী দুলুর মনোনয়ন পত্র জমা

প্রকাশের সময়ঃ ০৩:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫