ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে যা বললেন – তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। সোমবার, ২৯ ডিসেম্বর বিকেলে।

বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসুন, যাঁর যতটুকু অবস্থান আছে, সেই অবস্থান থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’ তিনি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নেতা–কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর সোমবার বিকেল চারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে সড়কে থাকা নেতা–কর্মীদের উদ্দেশে এক মিনিট বক্তব্য দেন তিনি। নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।’

তারেক রহমান বলেন, ‘ইনশা আল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে, আমি বক্তব্য রাখব। সবাই আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ আমিও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যাঁর যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা–কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘যাঁর পক্ষে যতটুকু সম্ভব, আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।’ এর আগে তারেক রহমান দলীয় কার্যালয়ে পৌঁছালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ২৫ ডিসেম্বর সপরিবার দেশে ফেরেন তারেক রহমান। গত রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। গতকাল যান কেন্দ্রীয় কার্যালয়ে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে যা বললেন – তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৮:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫