ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শহীদ  পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মনোনয়ন জমা  বুলবুলের

জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জুলাই বিপ্লবে শহীদ আসাদুল্লাহ তুহিনের পিতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনী ব্যবস্থায় নিরপেক্ষতা ও সক্ষমতার প্রমাণ দেওয়ার এটাই উপযুক্ত সময়।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনায় ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য। যারা জুলাই চেতনা ধারণ করে জনগণের পাশে আছে, জনগণ তাদেরই ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
এ সময় জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শহীদ  পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মনোনয়ন জমা  বুলবুলের

প্রকাশের সময়ঃ ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫