ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

খালেদা জিয়া সম্পর্কে শোকবার্তায় যা লিখল ভারত

ছবি-সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পক্ষ থেকে এই শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। বিমানবন্দরে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়শঙ্কর লেখেন, ‘আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি।’ ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর আরো লেখেন, ‘ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরো জানান, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, প্রতিবেশী দেশ ভারত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। তাঁকে ‘গণতন্ত্রের জননী’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে- যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

খালেদা জিয়া সম্পর্কে শোকবার্তায় যা লিখল ভারত

প্রকাশের সময়ঃ ০৬:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫