ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

শাহ আমানত বিমানবন্দরে এক হাজার ২৪০ কার্টন সিগারেট জব্দ

দুবাই থেকে আনা ১২৪০ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত ১ হাজার ২৪০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসব কার্টনে ২ লাখ ৪৮ হাজার শলাকা সিগারেট ছিল যা  দুবাই থেকে আনা হয়। বুধবার রাতে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় এয়ারপোর্ট ‘বি’ শিফট সিগারেটের এ চালান জব্দ করে। দুবাই থেকে আসা যাত্রী মিনহাজুল করিমের ব্যাগেজ থেকে ২০০ কার্টন, মিনহাজুল ইসলামের ব্যাগেজ থেকে ৩৫০ কার্টন এবং পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় ৬৯০ কার্টন।

সিগারেট আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুসারে, নিয়ন্ত্রিত পণ্য এবং এর প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লিখা এবং ক্ষতি সংশ্লিষ্ট ছবি থাকার বাধ্যবাধকতা রয়েছে। এ পণ্য চালান আনার ক্ষেত্রে এই শর্ত প্রতিপালন করা হয়নি। এছাড়া, এটি উচ্চ শুল্ককরযুক্ত পণ্য বিধায় শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ব্যাগেজে বাংলাদেশে আমদানির চেষ্টা করা হয়। জব্দ সিগারেটের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.)

শাহ আমানত বিমানবন্দরে এক হাজার ২৪০ কার্টন সিগারেট জব্দ

প্রকাশের সময়ঃ ০৮:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫