ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

ফাইল ছবি

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আগামী ১১ জানুয়ারি জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরাঞ্চলে সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের অনুরোধে ওই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে বিএনপির একাধিক নেতাকর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশের সময়ঃ ০৭:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬