ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নির্বাচন-পরবর্তী রোডম্যাপ জানালেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী সময়ের জন্য তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন শেষে তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং দারিদ্র্য-বেকারত্ব-কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত ‘থ্রি জিরো’ উদ্যোগে অগ্রাধিকার দেবেন।

রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেসসচিব জানান, বৈঠকে আকিয়ে আবে নির্বাচন-পরবর্তী সময়ে ড. ইউনূসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি তার তিনটি মূল অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

প্রথম পরিকল্পনায় ড. ইউনূস বলেন, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় সহজ ও কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও সেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগকে আরও বিস্তৃত করার কথা জানান তিনি। দীর্ঘদিন ধরে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই লক্ষ্য বলে জানান ড. ইউনূস।

তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার বহুল আলোচিত ‘থ্রি জিরো’ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের উদ্যোগেই তার বাংলাদেশ সফর।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। বৈঠকে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে এ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন তিনি।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্বাচন-পরবর্তী রোডম্যাপ জানালেন ড. ইউনূস

প্রকাশের সময়ঃ ০৬:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬