ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার – এনসিপি নেতা আদীব

রাজধানীর উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

রাজধানীর উত্তরা এলাকায় রাজনৈতিক পরিচয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সমাজের পাশে থেকে সব ধরনের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে উত্তরা ১২ নম্বর সেক্টরে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ঢাকা-১৮ এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফভিত্তিক একটি ঢাকা-১৮ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের প্রতিটি ভোটের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে। কেউ যদি ভোট প্রদানে বাধা সৃষ্টি করে, তবে জনগণের ভোট রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের কথাও তিনি উল্লেখ করেন।

উত্তরার দীর্ঘদিনের নাগরিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর উত্তরা এলাকায় তীব্র যানজট একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখনো অনেক এলাকায় মৌলিক নাগরিক সেবা পৌঁছেনি। এসব অব্যবস্থাপনা দূর করে পুরো ঢাকা-১৮ আসনকে একটি পরিকল্পিত ও সেবাভিত্তিক এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে উত্তরা এলাকার একাধিক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের প্রচারপত্র বিতরণে অংশ নেন প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার – এনসিপি নেতা আদীব

প্রকাশের সময়ঃ ০৭:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬