ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নির্বাচনি জনসভায় যোগ দিতে চট্টগ্রামে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে দলের শীর্ষ নেতারা ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নেতারা।

দলীয় সূত্র জানায়, এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে। রাতে তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন।

আগামীকাল চট্টগ্রামসহ চারটি জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। শনিবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তারেক রহমানের সফরসূচি তুলে ধরেন বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সফরের দ্বিতীয় দিনে রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিকেলে ফেনী পাইলট স্কুল মাঠে বিকেল ৪টায় আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি।

পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ২৪ বছর পর কুমিল্লায় রাজনৈতিক সফরে যাচ্ছেন তিনি। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পর্যায়ক্রমে তিনটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ সফরকে ঘিরে কুমিল্লা জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা গত ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু করেন বিএনপি চেয়ারম্যান। ওই দিন সিলেটসহ ছয়টি জেলায় জনসভা শেষে তিনি ঢাকায় ফেরেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নির্বাচনি জনসভায় যোগ দিতে চট্টগ্রামে তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৯:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬