ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ফ্যামিলি ও কৃষক কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল-নাহিদ

শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

বিএনপি জোট ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের আড়ালে ভোট কেনার কৌশল গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ মূলত ভোটারদের প্রভাবিত করার একটি প্রক্রিয়া, তবে সাধারণ মানুষ এতে আর আগের মতো সাড়া দিচ্ছে না।

শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না—বাস্তবায়নের রূপরেখা কী, তা নিয়েও এখন ভোটাররা প্রশ্ন করছেন।

বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুতের তারে পোস্টার ঝোলানোসহ নানা অনিয়ম চলছে। অথচ এনসিপি ও ১০ দলীয় জোট আচরণবিধি মেনে প্রচারণা চালাতে গেলে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হচ্ছে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানোর কারণে এনসিপি নেতাদের নির্বাচন কমিশন শোকজ করলেও, আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

১৬ বছর পর দেশে তুলনামূলকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপি জনগণকে নির্বিঘ্ন ও নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে উৎসাহিত করছে। তবে কিছু এলাকায়, এমনকি তার নিজ নির্বাচনি এলাকাতেও, ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

ঢাকা-১১ আসনের সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এ এলাকায় পানি ও গ্যাস সংকট রয়েছে, পাশাপাশি মাদকের ভয়াবহ প্রভাব রয়েছে। মাদকের সঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক মদদ জড়িত থাকায় সমস্যা দীর্ঘস্থায়ী হয়েছে। এই দুই দিকেই কঠোর ব্যবস্থা নেওয়া গেলে মাদক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে তরুণ সমাজ শুধু ভোট দিতে নয়, ভোটকেন্দ্র পাহারা দিতেও প্রস্তুত থাকবে। ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে এনসিপি কঠোর আন্দোলনে যাবে—এমন আগাম সতর্কবার্তাও দেন তিনি।

এদিন নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের ভাটারা থানা এলাকা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ চালান এবং একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ফ্যামিলি ও কৃষক কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল-নাহিদ

প্রকাশের সময়ঃ ০৯:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬