ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠক হয়।

চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের উদ্দেশ্যে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।

সভায় উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও এলডিপির লিয়াজোঁ কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। এ ছাড়া ঢাকা মহানগর পর্যায়ের নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনার কৌশল, প্রচার-প্রচারণা, সমান সুযোগ নিশ্চিতকরণ (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এসব বিষয় জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬