ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

ফাইল ছবি।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি ও বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। নির্বাচনে দেশের বিভিন্ন সংস্থার নিবন্ধিত মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ভোট সংক্রান্ত ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মাধ্যমে এসব পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরাও ভোটের সার্বিক প্রক্রিয়া পর্যবেক্ষণে যুক্ত থাকবেন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

প্রকাশের সময়ঃ ১০:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬