ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি-সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এ ঘোষণা দেওয়া হয়।

ইশতেহারে দলটি রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য, নারী ও প্রবাসী কল্যাণ এবং জাতীয় নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ সংক্ষেপে—

১.জুলাই সনদের বাস্তবায়নে সময়সীমা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠন ২.গণহত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন

৩.সাম্প্রদায়িকতা ও বৈষম্য রোধে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানবাধিকার সেল ৪.জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ ৫.পারফরমেন্সভিত্তিক পদোন্নতি, ল্যাটারাল এন্ট্রি ও নিয়মিত পে-স্কেল হালনাগাদ ৬.সব নাগরিক সেবায় এনআইডি ব্যবহারের একক ব্যবস্থা ৭.ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১০০ টাকা ও শ্রমিকদের বীমা-পেনশন ৮.টিসিবি কার্ড দিয়ে লাইনে না দাঁড়িয়ে দোকান থেকেই পণ্য সংগ্রহ

৯.ভাড়াবাড়ি নিয়ন্ত্রণ ও সামাজিক আবাসন প্রকল্প ১০.কর ব্যবস্থার সংস্কার ও শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগ বৃদ্ধি ১১.এলডিসি উত্তরণে আগাম বাণিজ্য চুক্তি ও রপ্তানি বৈচিত্র্য ১২.চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু ১৩.মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে স্বাধীন নিয়ন্ত্রণ ১৪.ভোটের বয়স ১৬ এবং Youth Civic Council গঠন ১৫.পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান ১৬বছরে ১৫ লাখ দক্ষ ও নিরাপদ প্রবাসী কর্মী তৈরি

১৭.শিক্ষা সংস্কার কমিশন ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণ ১৮.স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ বা গবেষণা ১৯.রিভার্স ব্রেইন ড্রেইন ও জাতীয় কম্পিউটিং সার্ভার ২০.বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন স্থাপন

২১.জিপিএস-নিয়ন্ত্রিত জাতীয় অ্যাম্বুল্যান্স ব্যবস্থা ২২.এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও স্বাস্থ্যবিমা ২৩.সংসদে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্ব ২৪.মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা

২৫.নারীবান্ধব স্বাস্থ্যসামগ্রী উপজেলা পর্যায়ে সরবরাহ ২৬.প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল সেবা ২৭.রেমিটেন্সভিত্তিক বিনিয়োগ ও ‘RemitMiles’ সুবিধা  ২৮.প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর পূর্ণ অধিকার নিশ্চিতকরণ  ২৯.ঢাকায়-চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা  ৩০.নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তির প্রসার ৩১.শিল্পদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ ৩২.কৃষকের জন্য এনআইডিভিত্তিক ভর্তুকি ও ক্যাশব্যাক

৩৩.দেশীয় বীজ গবেষণা ও খাদ্য সার্বভৌমত্ব ৩৪.সীমান্ত হত্যা ও নদীর পানির ন্যায্য হিস্যায় দৃঢ় কূটনীতি ৩৫.রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান ৩৬.আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও রিজার্ভ ফোর্স গঠন

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

প্রকাশের সময়ঃ ০৫:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬