ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শিবগঞ্জের মনাকশায় ধানের শীষের পক্ষে পথসভা

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মনাকশা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মনাকশা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাজাহান মিঞা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিহিংসা ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। এ লক্ষ্য অর্জনে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহীদ মিয়া)।

এছাড়া সভায় আরও বক্তব্য দেন মনাকশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় মনাকশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শিবগঞ্জের মনাকশায় ধানের শীষের পক্ষে পথসভা

প্রকাশের সময়ঃ ০১:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬