ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার পাঠ করেন।

অনুষ্ঠানের শুরুতে ওলামা দলের আহ্বায়ক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং ‘করবো কাজ, গড়বো দেশ’—এই মূলনীতিকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে মোট পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের রূপরেখা রয়েছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম ও শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও জাতীয় সংহতির বিষয়গুলো স্থান পেয়েছে।

দলটি জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানের সূচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা আজ দলের চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে তুলে ধরবেন।

এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান। মঞ্চে উঠে তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইশতেহার পাঠ শুরু করেন।

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬