ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

অসুস্থ জামায়াত আমির বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। বুধবার সকালে প্রয়োজনীয় নমুনা বাসা থেকেই সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, তিনি কিছুটা দুর্বল থাকলেও সামগ্রিকভাবে স্থিতিশীল আছেন এবং বিশ্রামে রয়েছেন। দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। যাত্রাপথে কয়েকবার বমি করলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে বাসায় ফিরে বিশ্রাম নেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি নেতার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

একই অনুষ্ঠানে মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও তার সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা রয়েছে—ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে আদর্শিক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে মগবাজারে ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার হৃদ্‌রোগসংক্রান্ত একটি বড় অস্ত্রোপচার হয়। পরে সুস্থ হয়ে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচার, সাংগঠনিক ব্যস্ততা এবং রমজানের কর্মসূচি মিলিয়ে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

অসুস্থ জামায়াত আমির বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে

প্রকাশের সময়ঃ ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬