ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

দলীয় সূত্র জানায়, কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলেও পথিমধ্যে তিনি বমি করেন এবং দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দলীয় আমিরকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও এক প্রতিক্রিয়ায় বলেন, দলীয় নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

দলীয়ভাবে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির

প্রকাশের সময়ঃ ১২:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬