ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে সরকারের নির্দেশনা

সংগৃহীত ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী মঙ্গলবারের ছুটি বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারা দেশে সরকারি ছুটি কার্যকর থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে।

তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ ছুটি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটির বিপরীতে পরবর্তী সময়ে সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নকারী কারখানাগুলো প্রয়োজনে পরবর্তীতে অন্য কোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন অতিরিক্ত কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে সরকারের নির্দেশনা

প্রকাশের সময়ঃ ০১:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬