ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০%

উখিয়ায় দাঁড়িপাল্লা সমর্থককে গলা ধাক্কা, তাতীদল নেতা সেনাবাহিনীর হাতে আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের এক সমর্থককে গলা ধাক্কা দেওয়ার অভিযোগে উপজেলা তাতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিনকে সেনাবাহিনী আটক করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুল হককে সেনাবাহিনী আটক করেছে। তবে তাকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশকে কিছু জানানো হয়নি।

এর আগে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বাট্টা আমিনকে নগদ টাকা বিতরণ করতে দেখা যায় বলে দাবি করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’

উখিয়ায় দাঁড়িপাল্লা সমর্থককে গলা ধাক্কা, তাতীদল নেতা সেনাবাহিনীর হাতে আটক

প্রকাশের সময়ঃ ০২:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬