ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল

তিন আসনে ফল পুনর্গণনার আবেদন এনসিপির

শুক্রবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনের নির্বাচনী ফল পুনর্গণনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রার্থীরা সংশ্লিষ্ট তিনটি আসনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করেছেন বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, এবারের নির্বাচনে এনসিপি ৩০টি আসনে অংশ নেয় এবং এর মধ্যে ৬টিতে জয় লাভ করে। তার ভাষ্য অনুযায়ী, দলটির ‘শাপলা কলি’ প্রতীকে মোট ২২ লাখ ৭০ হাজার ৩২টি ভোট পড়েছে, যা মোট কাস্টিং ভোটের প্রায় সাড়ে তিন শতাংশ।

তিনি অভিযোগ করেন, উল্লিখিত তিনটি আসনে এনসিপির প্রার্থীরা প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও ফলাফল ঘোষণায় বিলম্ব, একাধিকবার ভোট গণনা এবং বিভিন্ন অসঙ্গতির মাধ্যমে শেষ পর্যন্ত তাদের অল্প ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এসব অনিয়মের অভিযোগ তুলে ফল পুনর্গণনার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

তিন আসনে ফল পুনর্গণনার আবেদন এনসিপির

প্রকাশের সময়ঃ ১২:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬