ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট জারি করেন।

প্রকাশিত গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেট প্রকাশের পর এখন তাঁদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একই রাতে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এছাড়া বাতিল ব্যালটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার অথবা মঙ্গলবার শপথ অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সম্ভাবনাও রয়েছে।

তবে সংবিধানের বিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির। নির্ধারিত তিন দিনের মধ্যে এটি সম্পন্ন না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াতে পারবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটটি বিস্তারিত দেখুন এখানে

নির্বাচিত সংসদ সদস্য pdf

গণভোটের ফলাফলের বিস্তারিত গেজেট দেখুন নিচে

গণভোট- pdf

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ

প্রকাশের সময়ঃ ১২:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬