
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হবে।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর আজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটা কমেছে।
এর আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
দৈনিক অধিকার ডেস্ক 






















