ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এমপি ও নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি

সংগৃহীত ছবি।

নতুন মন্ত্রিসভার শপথের আগের দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে নির্বাচিত সংসদ সদস্য ও নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন দলীয় নেতারা। বেলা পৌনে একটার দিকে সেখানে পৌঁছান দলের চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও দলীয় নেতা–কর্মীরা গুলশান কার্যালয়ে আসছেন। অনেকের হাতে ছিল ফুল। তাঁরা দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন।

সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বেলা পৌনে ১২টার দিকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সেখানে পৌঁছান।

নওগাঁ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকরামুল বারী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে নওগাঁ জেলার মান্দা উপজেলার স্থানীয় নেতা–কর্মীরাও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বলে তাঁদের বিশ্বাস। দলীয় প্রধানের নেতৃত্বে নির্বাচনে সাফল্য পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছেন বলে জানান তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম কার্যালয়ে আসেন। তিনি বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার হিসেবে দেখছেন। বিরোধী দলের প্রতি তিনি গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

ফেনী-1 আসনের নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, অতীতে উন্নয়ন কার্যক্রমে তাঁর এলাকা পিছিয়ে ছিল বলে তিনি মনে করেন। ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে বড় জয়ের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার তাঁরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একই দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এমপি ও নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি

প্রকাশের সময়ঃ ০১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬