
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এসেছে বিএনপি। প্রথমবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যার প্রতিফলন দেখা গেছে নবগঠিত মন্ত্রিসভায়।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং দুইজন নারী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামা ওবায়েদ। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফারজানা শারমিন পুতুলকে।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
দৈনিক অধিকার ডেস্ক 






















