ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রমজানে বন্ধ থাকবে স্কুল, ছুটি শুরু আজ থেকেই

সংগৃহীত।

শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হয়েছে। এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় শিক্ষার্থীরা টানা ২৮ মার্চ পর্যন্ত অবকাশ উপভোগ করতে পারবে।

এর আগে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ স্থগিতাদেশ দেয়। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে মন্ত্রণালয়ের সংশোধিত সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো সম্প্রতি টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছিল।

অন্যদিকে, নির্বাচনী ছুটির ধারাবাহিকতায় মাদরাসাগুলোতে ঈদের অবকাশ শুরু হয়েছে। বর্ষপঞ্জি অনুযায়ী, সেখানে ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত।

কলেজগুলোর ক্ষেত্রেও আলাদা ছুটির তালিকা অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। কলেজে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রমজানে বন্ধ থাকবে স্কুল, ছুটি শুরু আজ থেকেই

প্রকাশের সময়ঃ ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬