ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর

সংগৃহীত ছবি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের মতোই এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমরা বাস্তবায়িত করার পরিকল্পনা করছি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কাজ চলছে।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্য থাকলে তা খতিয়ে দেখা হবে।

শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রী বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। যদি সিস্টেমে কোনো ত্রুটি থাকে, সেটিও সমাধান করা হবে।”

বেতন বিলম্ব সম্পর্কেও তিনি জানান, “যদি কোনো মাসে বেতন প্রদানে বিলম্ব হয়, তা পর্যবেক্ষণ করা হবে এবং দ্রুত প্রদান নিশ্চিত করা হবে। বিশেষ কারণে বিলম্ব ঘটলে সেটিও খতিয়ে দেখা হবে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর

প্রকাশের সময়ঃ ০৩:৩৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬