ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দুই-একদিন আগে অনুষ্ঠিত হতে পারে। শনিবার রাতে এ তথ্য জানান সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আগামী মাসের ১২ মার্চ অথবা এর কাছাকাছি সময়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 






















