ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়ানুবর্তিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। তিনি বলেন, এত ভোরে প্রধানমন্ত্রীকে অফিসে উপস্থিত দেখে অনেকেই অভিভূত হয়েছেন।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা কারা অফিসে উপস্থিত হয়েছেন—সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি মৌখিক নির্দেশনা দেন, যাতে সবাই নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরদিন থেকেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং টানা দুই দিন সেখানে কাজ করেন। এছাড়া সরকারি ছুটির দিন শনিবারেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ০৫:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬