ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
পরে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন ওই চালক

১০ টাকার ভাড়া নিয়ে বিরোধ, যাত্রীর নাতিকে নিয়ে উধাও রিকশাচালক

সংগৃহীত ছবি।

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে তর্কের জেরে এক অটোরিকশাচালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন ওই চালক। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. আকাশ (২৫) পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার বাসিন্দা। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তার অটোরিকশাটি জব্দ করেছে।

শিশুটির নাম মেহেদী হাসান। তার বাবা মকবুল হোসেনের বাড়ি গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকায়। মেহেদী পবা উপজেলার সোনাইকান্দি গ্রামে খালার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পেটব্যথার কারণে মেহেদী তার নানি কাজল রেখার সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে ফেরার পথে তারা একটি অটোরিকশায় ওঠেন।

কাশিয়াডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর হোসেন জানান, চালক নানি ও নাতির মোট ভাড়া ২০ টাকা দাবি করেন। কিন্তু নানির কাছে ১০ টাকা ছিল। তিনি বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দিলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে চালক শিশুটিকে রিকশায় তুলে দ্রুত সেখান থেকে চলে যান।

এ সময় নানি কাজল রেখা চিৎকার করলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে নগরের হড়গ্রাম এলাকায় চালককে শনাক্ত করে স্থানীয়রা আটক করেন এবং তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত আকাশ দাবি করেছেন, তিনি কিছু দূর নিয়ে গিয়ে শিশুটিকে নামিয়ে দিয়েছেন। তবে স্থানীয়রা তার এ বক্তব্যে সন্দেহ প্রকাশ করেন। এদিকে শিশুটি নিজেই পরে বাড়িতে ফিরে যায়। পুলিশ তাকে বাড়ি থেকে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত রাজপাড়া থানা এলাকায় হওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তকে সেখানে পাঠানো হয়েছে। শিশুটির বাবা মকবুল হোসেন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, ভাড়া নিয়ে বিরোধের জেরে তার সন্তানকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযুক্ত চালক পুলিশ হেফাজতে রয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পরে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন ওই চালক

১০ টাকার ভাড়া নিয়ে বিরোধ, যাত্রীর নাতিকে নিয়ে উধাও রিকশাচালক

প্রকাশের সময়ঃ ০২:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬