ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহিদুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনগর এলাকার ফজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাহিদুরের নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়। ঘটনার পরদিন র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

প্রকাশের সময়ঃ ০২:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬