ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা  ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) রাত সোয়া দশটার দিকে সদর মডেল থানার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজার সংলগ্ন দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ প্রান্তে একটি বটগাছের কাছে ফাঁকা জায়গায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন — শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর পুত্র মো. এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর উপজেলার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার মো. একরামুল হকের পুত্র মো. এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

প্রকাশের সময়ঃ ০৭:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬