ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম

ফেসবুক পোস্টের মাধ্যমে ইশরাক হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য নেওয়া উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এক বক্তব্যের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানে ইশরাক হোসেন এনসিপির উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনারা জুলাই শহীদদের জন্য কী করেছেন?’

এর একদিন পর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওই বক্তব্যের জবাব দেন সারজিস আলম।

তিনি জানান, এসব উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ তিনি একটি ইনফোগ্রাফিকের মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেছেন।

পোস্টে তিনি দাবি করেন, মাত্র দেড় বছরে দুই হাজারেরও বেশি আন্দোলনের মধ্যেও কোনো রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

একই পোস্টে সারজিস আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্দেশে পাল্টা প্রশ্নও রাখেন। তিনি বলেন, প্রায় ছয় মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হওয়া উদ্যোগগুলোর বাইরে গত ছয় মাসে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য নতুন কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরা উচিত।

সারজিসের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতামত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সারজিসের ইনফোগ্রাফে ১৮ মাস ৯ দিনে ২ হাজারের বেশি আন্দোলনের মাঝেও জুলাইয়ের জন্য অন্তর্বর্তী সরকার যা করেছে, তা তুলে ধরা হয়। তিনি সংক্ষেপে আটটি পয়েন্টে তার উত্তর দেন। এর মধ্যে রয়েছে—

১। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা।

২। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর।

৩। জুলাই সনদ প্রণয়ন।

৪। প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ।

৫। শহীদ ও আহতের তালিকা প্রণয়ন, এককালীন অর্থ ও মাসিক সম্মানী প্রদান।

৬। ২০ হাজারের বেশি আহতের চিকিৎসার ব্যবস্থা।

৭। নিষিদ্ধ আ. লীগের সাবেক ৩৬ মন্ত্রী ও ৪৩ এমপি গ্রেপ্তার।

৮। রাষ্ট্রপতি, সোবহান থেকে এস আলমসহ ব্যাংকলুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম

প্রকাশের সময়ঃ ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬