ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি
তনু হত্যা

হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলার আসামি হাফিজুর রহমানের জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি ও সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হতে পারে।

তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষের আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। তনু হত্যা মামলার প্রায় ১০ বছর পর তাকে আটক করা হয়।

পরে ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাফিজুরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। একইসঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

হাইকোর্টের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর। এরপর বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত নতুন এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সেনানিবাস এলাকার একটি বাসায় পড়াতে যেতেন।

ঘটনার পর মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

তনু হত্যা

হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশের সময়ঃ ০৮:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬