ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখছেন সাংবাদিক নেতারা

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ যুবাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুর ২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাধারণ মানুষও সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামজিদ তুরাগ, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকারকর্মী রুকাইয়া আক্তার রুপা।

বক্তারা সাংবাদিক যুবাইরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম চর্চার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৬:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬