ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

নাচোলের দেওপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (যুবক) প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিমন উপজেলার বান্দ্রা গ্রামের বাসিন্দা মহিবুর রহমানের ছেলে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে টিমন একটি পাওয়ার টিলার নিয়ে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, রেলক্রসিং পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। অসতর্কতা কিংবা সময়মতো ট্রেনের অবস্থান বুঝতে না পারলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

প্রকাশের সময়ঃ ০৬:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬