ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের পলশা বাজারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন অতিথিরা

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে সমিতির কার্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রহী করে তুলতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা চারা রোপণ ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দেন অতিথিরা।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমিতির সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি ও বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমবায় সমিতি এলাকার কৃষিখাত ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখতে চায়। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ

প্রকাশের সময়ঃ ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬