ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে তল্লাশি ও যানবাহন চেকিং কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে মাদক, চোরাচালান, কাগজপত্রবিহীন মোটরসাইকেল এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানা, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় যানবাহন তল্লাশি, মোটরসাইকেল চেকিং এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, “জেলায় মাদক, চোরাচালান, সন্ত্রাস এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

তিনি জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার জেলার পাঁচ উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরাসরি তদারকির মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান

প্রকাশের সময়ঃ ১২:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬