ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
৪৮ ঘণ্টার আলটিমেটাম

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার স্বজন, সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত রুনার পরিবারের সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলের মতো নিরাপদ জায়গায় একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করার ঘটনা গোটা শিক্ষক সমাজের জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করতে হবে এবং অভিযুক্ত ফজলুসহ মামলার সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

৪৮ ঘণ্টার আলটিমেটাম

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৫:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬