ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঈদ উপলক্ষে ৯-২৮ মার্চ ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সোমবার (৯ মার্চ) অফিসসমূহ খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ মার্চের পর অফিস চালু রাখা হবে কি না, সে বিষয়ে পরে আলাদা করে সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঈদ উপলক্ষে ৯-২৮ মার্চ ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

প্রকাশের সময়ঃ ০১:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬