ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি

ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার দাবি পরিবারের

শহীদ ওমসান হাদি। ফাইল ছবি

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে গ্রেপ্তারের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

রোববার (৮ মার্চ) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান ওসমান হাদির বোন মাছুমা হাদি ও তার ভগ্নিপতি আমির হোসেন।

মাছুমা হাদি বলেন, তাদের বিশ্বাস ছিল হত্যাকারীরা একদিন ধরা পড়বেই। এখন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার আসামিদের ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানান।

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা রয়েছে, তাদের কাউকে যেন আইনের ফাঁক দিয়ে পার পেতে না দেওয়া হয়। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।”

মাছুমা হাদি আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা চাই প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করা হোক। হাদি সবসময় ন্যায় ও ইনসাফের কথা বলত, আমরাও সেই ন্যায়বিচারই চাই।”

হাদির ভগ্নিপতি আমির হোসেন বলেন, “হাদি শুধু আমাদের পরিবারের সদস্য নয়, তিনি দেশের একজন সাহসী কণ্ঠ ছিলেন। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রতিবাদী কণ্ঠ দমনে এমন অপরাধ করার সাহস না পায়।”

স্থানীয় বাসিন্দারাও হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। প্রতিবেশী তৌহিদ আলম মান্না বলেন, মৃত্যুর আগে হাদি নিজেও বলেছিলেন—যদি তাকে হত্যা করা হয়, তবে যেন হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়। তাই এলাকাবাসীও এ ঘটনার সুষ্ঠু বিচার দেখতে চান।

প্রতিবেশী অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল বলেন, হাদি একজন প্রতিবাদী মানুষের সন্তান এবং নিজেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচার করা জরুরি।

স্থানীয় বাসিন্দা সাইদুল কবির রানা বলেন, হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে—এটি ইতিবাচক দিক। এখন দ্রুত তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার দাবি পরিবারের

প্রকাশের সময়ঃ ০২:৩৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬