ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ

বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি ওশান উইনার জাহাজের নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ডুবে যাওয়া পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমভি ওশান উইনার। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

জাহাজডুবির পর এখন পর্যন্ত দুই নাবিককে লাইফ র‍্যাফট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ২২ নাবিকের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এমভি ওশান উইনার ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছাড়ে।

ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড থেকে বিষয়টি জানানো হয় এবং উদ্ধার অভিযানে সহযোগিতা চাওয়া হয়।

খবর পাওয়ার পর এমআরসিসি ওই এলাকার কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। এমটি আইসোপোস নামের একটি জাহাজকে এমভি ওশান উইনার কিংবা কোনো লাইফ র‍্যাফটের সন্ধানে পাঠানো হয়। পরে জাহাজটি দুটি পৃথক লাইফ র‍্যাফট থেকে দুই নাবিককে উদ্ধার করে।

এরপর নিখোঁজ নাবিকদের সন্ধানে বড় পরিসরে অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। কোস্টগার্ডের বরদঅনমোল নামের দুটি জাহাজকে অভিযানে পাঠানো হয়েছে। শ্রী বিজয়া পুরম থেকে বিজিত নামের আরও একটি কোস্টগার্ড জাহাজ উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে।

এ ছাড়া ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার আগে জাহাজটির অবস্থা কেমন ছিল কিংবা কোনো বিপৎসংকেত পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুই নাবিককে উদ্ধারের পর বাকি ২২ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

জনপ্রিয় সংবাদ

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ

বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক

প্রকাশের সময়ঃ ১১:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬