ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের আনন্দ র‍্যালি

রোববার (৮ মার্চ) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভিনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি গৌরনদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী আনোয়ারা, ফিরোজা বেগম, সেনওয়ারা বেগম, রানু শরীফ, মিনারা বেগম, রীনা মেম্বার, সুলতানা রহমান, নুপুর আক্তারসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ভবিষ্যতেও নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার রক্ষায় মহিলা দল সক্রিয় ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের আনন্দ র‍্যালি

প্রকাশের সময়ঃ ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬