ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সব স্কুল–কলেজে একদিনের ‘মেডিটেশন’ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ

ফাইল ছবি।

দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একদিনের ‘মেডিটেশন’ বা মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শীর্ষক এই প্রশিক্ষণ কার্যক্রম বিনা মূল্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সম্প্রতি মাউশির এক নির্দেশনায় এসব তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত স্মারকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রস্তুতকৃত একটি প্রশিক্ষণ ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতেই শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে হবে। প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্য সচেতনতা, সুস্থ জীবনযাপন পদ্ধতি এবং নিয়মিত মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণের বিষয়গুলো তুলে ধরা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষে শিক্ষার্থীদের দৈনন্দিন অনুশীলন কার্যক্রম তদারকির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুল প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করবে।

এছাড়া প্রতিবছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে ব্যাচভিত্তিকভাবে প্রশিক্ষণ আয়োজন করা যাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রয়োজন মনে করলে শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা যেতে পারে।

প্রশিক্ষণ বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠানপ্রধানদের সহযোগিতা করবেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের সদস্যরা (স্কুল পর্যায়ে স্কাউটস এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউটস) স্বেচ্ছাসেবক হিসেবে মনিটরিং কার্যক্রমে যুক্ত থাকবেন।

মাউশি বলছে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সুস্থ জীবনযাপন অভ্যাস গড়ে তোলা এবং মানসিক চাপ মোকাবিলায় সচেতনতা বাড়াতে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সব স্কুল–কলেজে একদিনের ‘মেডিটেশন’ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ

প্রকাশের সময়ঃ ০১:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬