ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষায় বাংলা প্রশ্ন তৈরির নতুন নির্দেশনা প্রকাশ

সংগৃহীত ছবি।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান পদে নিয়োগ পরীক্ষার জন্য বাংলা বিষয়ের প্রশ্ন প্রণয়নের সিলেবাস ও নির্দেশনা প্রকাশ করেছে। এতে প্রশ্নের ধরন, নম্বর বণ্টন এবং বিষয়ভিত্তিক ইউনিট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, বাংলা বিষয়ের প্রশ্ন তৈরির ক্ষেত্রে মোট প্রশ্নের মধ্যে ৪০ শতাংশ জ্ঞানমূলক, ৩০ শতাংশ অনুধাবনমূলক, ২০ শতাংশ প্রয়োগমূলক এবং ১০ শতাংশ উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন রাখতে হবে। উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়নধর্মী বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশ্ন প্রণয়নের সময় নির্ধারিত কয়েকটি ইউনিটের ওপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করতে হবে। এসব ইউনিটের মধ্যে রয়েছে— ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, বাংলা বানান এবং পত্র বা দরখাস্ত লেখা। প্রতিটি ইউনিট থেকে অন্তত একটি করে প্রশ্ন রাখতে হবে।

বাংলা বিষয়ের পরীক্ষায় মোট ১০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর, অর্থাৎ মোট নম্বর ১০। প্রশ্ন তৈরির ক্ষেত্রে নির্ধারিত অনুপাত ও বিষয়বস্তুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, এতদিন এনটিআরসিএ মূলত প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করত। অন্যদিকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দিত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদ। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এবার এসব পদেও এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষায় বাংলা প্রশ্ন তৈরির নতুন নির্দেশনা প্রকাশ

প্রকাশের সময়ঃ ০১:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬