ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

নিজ বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি কালে পুলিশের হাতে গ্রেপ্তার

মাদক কারবারি ইব্রাহীম কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে মাদক বিক্রির সময় থানা পুলিশের হাতেনাতে ধরা পড়েছে ইব্রাহীম (৪০) নামে এক মাদককারবারি। ১৭ মার্চ রাত সাড়ে দশটায় উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইব্রাহীম ওই এলাকার মুজিবুর মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার এসআই ইমদাদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় ইব্রাহিম নামে মাদককারবারিকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্যান্য মাদক কারবারি ও মাদকসেবীরা দৌড়ে পালিয়ে যায়। ইব্রাহিমের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১৮ মার্চ সকালে ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি মাদককারবারিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজ বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি কালে পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১২:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬