ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত

গোমস্তাপুর সীমান্তে বিজিবি১৬র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক ৩টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেগপুর গ্রামের ঈদগাহর পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৯ হাজার ৯৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো মাদক হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জব্দকৃত মালামাল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

সীমান্তে বিজিবির এ ধরনের তৎপরতায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও

গোমস্তাপুর সীমান্তে বিজিবি১৬র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬